মিরসরাইয়ে শিক্ষক নেতা নিজামের উপর সন্ত্রাসী হামলা

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০৮:৪৩ এএম
মিরসরাইয়ে শিক্ষক নেতা নিজামের উপর সন্ত্রাসী হামলা

মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামীর (৫৫) উপর হামলা করেছে সন্ত্রাসীরা ।এই ঘটনায় স্থানীয় শিক্ষক নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। শনিবার রাত ১০টায় মিরসরাই পৌরসদরে লতিফীয়া গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ হামলার ঘটনা ঘটেছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে থানায় ও পরে চিকিৎসার জন্য মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরের ম্যাক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজিজুল হক মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনাদ্দনপুর গ্রামের আব্দুল হান্নানের পুত্র। তিনি উপজেলার পূর্ব তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন।এলাকাবাসী সূত্রে  জানা গেছে, শনিবার রাতে তারাবারি নামাজ শেষে বের হয়ে রাস্তায় আসার পর কিছু বুঝে উঠার আগে ৭-৮ জনের একদল চিহ্নিত সন্ত্রাসী  আজিজুল হক নিজামীর উপর এলোপাতাড়ি মারতে থাকে। এসময় তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। পরে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।

ওদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মিরসরাই উপজেলার শিক্ষকরা। তারা অবিলম্বের দোষীতে আইনের আওতায় আনার দাবী জানান। এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, হামলার ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে কেউ এখনো থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে