ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অবৈধ তিনটি ইটভাটা বন্ধ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৫, ০৮:৫৪ এএম
ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অবৈধ তিনটি ইটভাটা বন্ধ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে অবৈধ তিনটি ইটভাটা ভেঙ্গে বন্ধ করে দেয়া হয়েছে।সোমবার ১০ মার্চ ২০২৫ তারিখ বিকাল ৩টার সময় পরিবেশ অধিপ্তরের সহায়তায় চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার লক্ষে ফরিদগঞ্জ উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফরিদগঞ্জ থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মেসার্স এম আই বি ব্রিকস, মেসার্স আয়েশা ব্রিকস এবং মেসার্স খাদিজা ব্রিকস নামের তিনটি ইটভাটা ভেঙ্গে বন্ধ করে দেওয়া হয়। উচ্চ আদালতের নির্দেশে চাঁদপুর জেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য,গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।  

আপনার জেলার সংবাদ পড়তে