পাবনার সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়নের মাঝপাড়া গ্রামে মিলন শেখ (৩৫) নামে এক যুবক গতকাল রোববার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের জামাল শেখের ছেলে। নাজিরগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল ওহাব জানান, গত ২/৩দিন হলো অজ্ঞাত একটি বিষয় নিয়ে একই এলাকার বাবু শেখ ও ফিরোজ শেখের সাথে উক্ত মিলনের বিরোধ চলছিল। আর ওই বিরোধের কারণে সে মানসিকভাবে অশান্তি পোহাচ্ছিল। এরই জের ধরে ওইদিন রাত ১টার দিকে সে বাড়ির সবার অজান্তে বাড়ির পার্শ্ববর্তী একটি আম গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ ফইম উদ্দিন বলেন এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।