পাইকগাছায় মজুদ ৪'শ লিটার তেল জব্দ; ৫ হাজার টাকা জরিমানা

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৬:২৯ পিএম
পাইকগাছায় মজুদ ৪'শ লিটার তেল জব্দ; ৫ হাজার টাকা জরিমানা

খুলনার পাইকগাছায়  জালানি তেল মজুদকালে মজুদদারকে হাতেনাতে ধরেছেন কপিলমুনি পুলিশ ফাঁড়ীর এস আই মনিরুল ইসলাম। মজুদ সংক্রান্ত বিষয়ে ফাঁড়ীতে এর আগে এলাকাবসী অভিযোগ করে।

মঙ্গলবার দুপুরে গোপণে কপিলমুনি কলেজ মোড়ে অবস্থিত খাঁন  এন্টারপ্রাইজে অভিযান চালান তিনি। অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় এসময়  স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন খাঁনকে হাতে-নাতে ধরে ফেলেন। এসময় দেলোয়ার হোসেন খাঁন ড্রাম থেকে ২০ লিটারের প্লাস্টিকের পাত্রে তেল মজুদ করছিলেন। একই সময়  ৪০০ লিটার তেলসহ মজুদকারী'কে ধরে ফেলেন। দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ফজলে রাব্বী তেল মজুূদ করার অপরাধে বিস্ফোরক আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে