নওয়াপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৭:৪৩ পিএম
নওয়াপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে পুজা উদযাপন পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়। নওয়াপাড়া কালী মন্দিরে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের সম্মতিতে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি পদে প্রকাশ দাস, সাধারণ সম্পাদক পদে বিধান হালদার ও কোষাধ্যক্ষ পদে প্রকাশ চন্দ্র বাছাড় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত কমিটি কমিটির বাকী সদস্যদের মনোনয়ন দিবেন বলে জানাগেছে।

আপনার জেলার সংবাদ পড়তে