কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ও প্রসাধনী জব্দ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৭:৫৭ পিএম
কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ও প্রসাধনী জব্দ

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট্ব ও র‌্যাব-১০ এর সহযোগিতায় বুধবার  ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানাধীন জুয়াইল ও আটিবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বিএসটিআই কর্তৃক অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী উৎপাদন ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানাধীন জুয়াইল এলাকায় ফিরোজা বেগম’কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা  এবং আটিবাজার এলাকায় মোঃ সাইদ হোসেন’কে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকাসহ *সর্বমোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা* জরিমানা করা হয়। এসময় মোঃ সাইদ হোসেন’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী *০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড* প্রদান করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করে প্রতিষ্ঠান দুটি সীলগালা করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন ধরে অনুমোদনহীন, নকল ও ভেজাল ঔষধ, শিশু খাদ্য ও প্রসাধনী উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রয়ের মাধ্যমে সাধারণ জনগণের স্বাস্থ্য নিয়ে খেলছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে