চাঁদপুরে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১ এপ্রিল, ২০২৬, ০৮:৩৪ পিএম | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৮:৩৪ পিএম
চাঁদপুরে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

চাঁদপুরে ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪‘শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন হয়েছে।বুধবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, এসএমএন জামিউল হিকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মোঃ আবুল হোসেন, চাঁদপুর সদর উপজ উপসহকারী কৃষি কর্মকর্তা, মনোয়ার হোসেন, খাইরুল বাসার, সাদিকা আক্তার, মোহাম্মদ জসিম উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকগণ।