পোরশায় ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের ছাগী বিতরণ

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) :
| আপডেট: ২ এপ্রিল, ২০২৬, ১১:৪৭ এএম | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬, ১১:৪৭ এএম
পোরশায় ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের ছাগী বিতরণ

নওগাঁর পোরশায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে ছাগী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে বৃহস্পতিবার প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ২৭০ পরিবারের মাঝে দুটি করে ৫৪০টি ছাগী, দুটি করে ঢেউটিন, চারটি পিলার ও ৫টি করে ম্যাট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, ভেটেরিনারী সার্জন ডাঃ আজিজ আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে