সাঁথিয়ায় ঋণের চাপে দিনমজুরের আত্মহত্যা

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬, ০১:২৪ পিএম
সাঁথিয়ায় ঋণের চাপে দিনমজুরের আত্মহত্যা

পাবনার সাঁথিয়ায় ঋণের চাপে খয়বার আলী(৬০)নামের এক ব্যক্তি ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে।তিনি উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ইকরজানা গ্রামের মৃত হারান উদ্দিনের ছেলে।বৃহস্পতিবার(২এপ্রিল)সকালে এ ঘটনা ঘটে। পেশায় তিনি দিনমজুর ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুল লতিফ। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,খয়বার আলী  বিভিন্ন এনজিও থেকে প্রায় তিন থেকে চার লাখ টাকা ঋণ নিয়েছিলেন।একদিকে সংসারের খরচের চাপ অন্য দিকে ঋণের কিস্তির জন্য এনজিওর চাপ। তিনি কোনভাবেই ঋণ দিতে পারছিলেন না। বুধবার(১এপ্রিল)রাত ১০টার দিকে খাবার খেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে স্থানীয়রা ইকরাজানা গ্রামের পাশে কানাবিলের মধ্যে পুকুর পাড়ে জামগাছে গামছা দিয়ে গলায় ফাঁসি নেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশ ও তার পরিবারকে খবর দেন।এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গৌরীগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মজিদ বলেন,খয়বার আলী কৃষি ও দিনমজুরের কাজ করতেন। তিনি অভাবী ও ঋণগ্রস্ত ছিলেন। হতাশা থেকেই হয়তো রাতের যে কান সময় আত্মহত্যা করেছেন। পরিবার ও থানা পুলিশের সাথে কথা বলে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে। সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদির্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে অভাব ও ঋণগ্রস্তের কারণে তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি এবং অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে