কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে পাট, আদা, আউশ, ও তিল ফসলের পণোদনা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তি কৃষকদের মাঝে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ৩০০ জন কৃষককে পাট, ৩৫০ জন কৃষককে আউশ, ১০ জন কৃষককে হলুদ এবং ৫০ জন কৃষককে তিল ফসলের বীজ এবং সার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদ, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজু আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।