বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে আমগাছ থেকে নিচে পরে জামাল হোসেন হাওলাদার (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত জামাল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। তিনি বাবুগঞ্জ স্টিল ব্রিজ এলাকার একজন ব্যবসায়ী ছিলেন। মৃতের চাচাতো ভাই মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ ঘরের পেছনে একটি আমগাছে উঠে ডাল কাটার সময় অসাবধানতাবশত নিচে পরে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।