লক্ষ্ণীপুর সমাজে অপরাধ ও বিভিন্ন ধরনের বিরোধের সুযোগ নিয়ে প্রভাবশালীরা যেন ফায়দা তুলতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। শুক্রবার দুপুরে লক্ষ্ণীপুর সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সমাজে দীর্ঘদিন ধরে একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে প্রভাবশালী কিছু ব্যক্তি সময় ও পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। “যেখানে যেটা সুবিধা, তারা সেটাই ব্যবহার করে। ফলে অনেক সময় অযাচিত প্রশ্নের মুখোমুখি হতে হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা। সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সমাজে দীর্ঘদিন ধরে একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে প্রভাবশালী কিছু ব্যক্তি সময় ও পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। “যেখানে যেটা সুবিধা, তারা সেটাই ব্যবহার করে। ফলে অনেক সময় অযাচিত প্রশ্নের মুখোমুখি হতে হয়,বলেন তিনি। তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতি যাতে আর তৈরি না হয়, সে জন্য প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। “আমাদের এমন ব্যবস্থা নিতে হবে, যাতে আমাকে, আমাদের দলকে বা প্রশাসনকে অপ্রয়োজনীয় প্রশ্নের সম্মুখীন হতে না হয়, যোগ করেন মন্ত্রী। মন্ত্রী উল্লেখ করেন, সমাজে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ, পারিবারিক কলহ এবং বাড়ির রাস্তা নিয়ে দ্বন্দ্ব প্রায়ই দেখা যায়। এসব বিরোধকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি হয় এবং প্রভাবশালীরা তা কাজে লাগানোর চেষ্টা করে। তিনি বলেন, “আমাদের এমন পরিস্থিতি তৈরি করা যাবে না, যাতে কেউ সুযোগ নিতে পারে। স্থানীয়ভাবে সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে।” প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে এবং বিরোধ নিষ্পত্তিতে ন্যায় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে গ্রামীণ এলাকায় ছোটখাটো বিরোধ যেন বড় আকার ধারণ না করে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। সভায় মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন কর্মকর্তারা। মন্ত্রী সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী এবং উপজেলা প্রকৌশলী (বিএডিসি) আব্দুল্লাহ মামুনসহ অন্যান্য কর্মকর্তারা।