ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকালে উপজেলার ঝাউদিয়া এলাকায় দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবু সালেহ মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা তদারককারী ও ঝিনাইদহ জেলা শুরা এবং কর্মপরিষদের সদস্য মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম। বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, দ্বীনি দাওয়াতের প্রসার এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী আদর্শ বাস্তবায়নে প্রতিটি রুকনকে আরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে। তিনি সাংগঠনিক শৃঙ্খলা, নৈতিকতার চর্চা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করতে হবে। সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি, শুরা সদস্য ও কর্মপরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক রুকন সদস্যরা অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ এলাকার সাংগঠনিক অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মতামত প্রদান করেন।