বীরগঞ্জের খানসামা রোডস্থ বীরগঞ্জ ক্লিনিকে সিজারের সময় অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির মৃত্যুর অভিযোগে বীরগঞ্জ ক্লিনিকে হামলা, ভাঙচুর এবং রাস্তা অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা । শুক্রবার দিবাগত রাত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ এবং এসি ল্যান্ড দীপঙ্কর বর্মন কর্তৃক ক্লিনিক সিলগালা। নিহত প্রসূতির নাম সমেজা খাতুন (২৫). তিনি কাহারোল উপজেলার সরঞ্জা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।