ফতেয়াবাদ আন্তঃথানা টি-১০ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে সীতাকুণ্ড উপজেলা ক্রিকেট দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিতে এই আয়োজন ঘিরে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এম. মোরসালিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ক্রিকেট দলের প্রধান পৃষ্ঠপোষক ও সলিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল হাসান, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খোরশেদ আলম, সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মামুন ইদ্রিস এবং স্বেচ্ছাসেবক নেতা মো. তারেকসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দলের খেলোয়াড়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সীতাকুণ্ড উপজেলা ক্রিকেট দলের ক্যাপ্টেন ও ভাটিয়ারী ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি তুহিনের নেতৃত্বে তাবরেজ, মুন্না, রাহিম, মাসুদ, সিজান মিনারসহ অন্যান্য ক্রিকেটাররা অনুষ্ঠানে অংশ নেন। জার্সি উন্মোচনের মধ্য দিয়ে সীতাকুণ্ড উপজেলা ক্রিকেট দল তাদের টুর্নামেন্ট প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা করে। আয়োজক ও সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, দলটি আসন্ন প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্স প্রদর্শন করে সীতাকুণ্ডের জন্য গৌরব বয়ে আনবে।