কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০২:২৮ পিএম
কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারকানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

আজ শনিবার দুপুর ১টা ১১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস। তিনটি ইউনিট এরইমধ্যে আগুন নেভাতে কাজ করছে। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টা ১১ মিনিটে রাজধানীর কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুনের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তবে কীভাবে আগুন লেগেছে সেই বিষয়ে এখনও জানা যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে