কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় ভয়াবহ আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ৪ এপ্রিল, ২০২৬, ০৪:৫৬ পিএম | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০৪:৪৩ পিএম
কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় ভয়াবহ আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার
ছবি, এফএনএস

কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইট কারখানায় লাগা অগ্নিকান্ডে এখন পযর্ন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস।

পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার ফাইটার পিংকি রায়। এখন ঘটনাস্থলে ৩টি ইউনিট কাজ করছে। পিংকি রায় জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধার কাজ চলমান রয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, কদমতলী শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পান তারা। সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস লাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে