চাটমোহর উপজেলা কেমিস্টস্ সমাবেশ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০৪:৪৩ পিএম
চাটমোহর উপজেলা কেমিস্টস্ সমাবেশ

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) পাবনার চাটমোহর উপজেলা শাখার কেমিস্টস্ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ৪ এপ্রিল) বেলা ১১ টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  বিসিডিএস চাটমোহর উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিসিডিএস পাবনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রিয় পরিচালক এফ এম হুমায়ুন কবির খোকন।  বিশেষ অতিথির বক্তব্য দেন,বিসিডিএস পাবনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাইদুর রশিদ খান পিন্টু,সহ সভাপতি তারেক ইবনে আনসার,সহ-সভাপতি ও কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মোস্তফা জামাল শামীম,ডাঃ মোঃ শামসুল আলম,চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার হোসেন,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন,চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু,বিসিডিএস চাটমোহর উপজেলা সম্পাদক সাইফুল ইসলাম,অর্থ ও দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম,পাবনা জেলা কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিটা,রেজাউল করিম ইলা,ইমরান খান,ডাঃ হায়দার আলী,ডাঃ মোঃ মিজানুর রহমান,ডাঃ জহুরুল ইসলাম সুরুজ  প্রমুখ। সমাবেশে চাটমোহর উপজেলার পৌরসভা ও ১১টি ইউনিয়ের সভাপতি-সম্পাদকসহ পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সকল ঔষধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে