৪ এপ্রিল সাটুরিয়া উপজেলার বালিয়াটি আবু হুরায়রা (রা:) হাফিজুল উলুম মাদ্রাসা এতিমখানার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ইফতেতাহী দরস (উদ্বোধনী সবক) ও বালিয়াটি বাইতুস সালাম মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়। যোহর নামাজ জামাতের ইমামতি করে মাদ্রাসা মসজিদ শুভ উদ্বোধন এবং ইফতেতাহী দরস উদ্বোধনী সবক প্রদান করেন প্রধান অতিথি মুফতি শামসুল আরেফিন খান সাদী হাফি: প্রিন্সিপাল, আমল মাদ্রাসাতুল কাসিমিয়া আল মাদানিয়া শ্যামলী জামে মসজিদ ও মাদ্রাসা, শ্যামলী, ঢাকা। সভাপতিত্ব করেন হযরতুল আল্লাম মাওলানা আব্দুস সালাম হাফি: মুহতামিম অত্র মাদ্রাসা। আগত শিক্ষার্থীদেরকে মোবারকবাদ জানিয়ে তিনি বলেন, ইলম অর্জনের পাশাপাশি সহীহ আকিদা পোষণ করতে হবে। উত্তম আখলাক ও চরিত্রের অধিকারী হতে হবে। মাদরাসার আইন-কানুন যথাযথভাবে মেনে চলতে হবে এবং কোনো প্রকার অনিয়মে জড়ানো যাবে না। প্রতিটি ছাত্রকে দ্বীনের খাদেম হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে জ্ঞান গর্ব দিক নির্দেশনা মূলক শিক্ষার্থীদের উদ্দেশ্যে নসিহত করেন মাদরাসার শিক্ষা সচিব মুফতি আল আমীন সিকদার ও মাদরাসার আসাতিযায়ে কেরামগন। আরো আলোচনা করেন মাদরাসার সহ সভাপতি আলহাজ্ব বজলুল হক খান, মাওলানা ক্বারী শফি উদ্দিন সাহেব,দফতর সম্পাদক মাওলানা কাজী হাবিব উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে মাদরাসার সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি, খতিব ইমাম সাহেবরা উপস্থিত ছিলেন। এ সময় মাদরাসার নূরানী বিভাগ থেকে শরহে বেকায়া পর্যন্ত প্রতিটি শ্রেণির একজন ছাত্রের থেকে সবক শোনা হয়। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।