হাকিমপুর ডিগ্রী কলেজের অধ্যাপকে বিদায় সংবর্ধনা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০৫:৫০ পিএম
হাকিমপুর ডিগ্রী কলেজের অধ্যাপকে বিদায় সংবর্ধনা

হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজে এর শিক্ষক অধ্যাপক জেসমীন আরা বেগমের বর্ণাঢ্য কর্মজীবনের শেষ কর্মদিবসে কলেজের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যাপক জেসমীন আরা বেগম দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করে কলেজের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বক্তারা আরও উল্লেখ করেন, তাঁর কর্মদক্ষতা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ কলেজ পরিবারে স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পরে জেসমীন আরা বেগম বিদায়ী বক্তব্যে সহকর্মী, শিক্ষার্থী ও কলেজ পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সবাই তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর অবসরজীবন কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে