হাটহাজারীতে ক্রিকেট বোর্ডের সদস্য সংবর্ধিত

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০৬:২৭ পিএম
হাটহাজারীতে ক্রিকেট বোর্ডের সদস্য সংবর্ধিত

চট্টগ্রামের হাটহাজারীর  মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান নান্টু বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অধীনে পরিচালিত আন্তর্জাতিক আম্পায়ারিং লেভেল ১ পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হওয়ায় মির্জাপুরের সর্বস্তরের জনসাধরনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার রাতে  খেলোয়াড় সমিতির  স্থানীয় একটি অস্থায়ী কার্যালয়ে এক অনারম্ভর ভাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক  কেশব কুমার বড়ুয়া, সরকারী কর্মকর্তা (অবঃ) সরওয়ার এলাহী, কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শেখ আহমদ, মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও রাজনীতিবিদ সৈয়দ মোস্তফা আলম মাসুম, বিশিষ্ট ক্রীড়ানুরাগী  নূর খালেক শহীদ, মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ব্যাংকার  মোহাম্মদ ইসহাক, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সদস্য  ইয়াকুব মেম্বার, মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি ও রাজনীতিবিদ লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, ক্রীড়ামোদী যথাক্রমে মোহাম্মদ সরোবর ও বিটু বড়ুয়া, সৈয়দ মোহাম্মদ বাচ্ছু, অভিজিৎ দাশ,   মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ব্যাচ ১৯৯৮ এর সকল সদস্যবৃন্দ ও মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক কামরুল হাছান ফয়সাল।

আপনার জেলার সংবাদ পড়তে