চট্টগ্রোমের হাটহাজারী উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারের দুই কোটি টাকা মূল্যের জায়গা উদ্ধার করে। হাটহাজারী - রাউজান আঞ্চলিক সড়কের ফটিকা মৌজার ভানজইন ব্রীজের পশ্চিম পাশ থেকে এই জায়গা উদ্ধার করা হয়। উচ্ছেদের পর এই জায়গায় অবৈধ স্থাপনার জন্য ব্যবহৃত নির্মাণ সামগ্রী ও সেখানে স্থাপিত গড়ীর নলকুল সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু অদ্যবধী গতকাল শনিবার পর্যন্ত সরকারি জায়গার অবৈধ দখলদার চক্র প্রশাসনের সেই নির্দেশনার প্রতি কোন তোয়াক্কা করেনি। সরজমিন পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলে বিষয়টি গণমাধ্যম কর্মীরা নিশ্চিত হয়েছেন। স্থানীয়রা জানান সরকারি জায়গায় অবৈধ স্থাপনার কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রী ও গভীর নলকূপটি ঢেকে রাখা হয়েছে। জানা যায়, গত ২৫ মার্চ( বুধবার) উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে সরকারি জায়গায় একটি অসাধু চক্র অবৈধ স্থাপনা নির্মাণের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর নির্দেশনায় ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মঢাজিস্ট্রেট শাহেদ আরমান বিষয়টির সত্যতা পেয়ে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি দুই কোটি টাকার সম্পদ উদ্ধার করেন। বিষয় সেই সময় বিভিন্ন গণমাধ্যমে ফলাও ভাবে প্রকাশিত হয়েছিল। উচ্ছেদের পর সেখানে স্থাপনা নির্মাণের জন্য রাখা নির্মাণ সামগ্রী ও গভীর নলকূপ সরিয়ে নেওয়া জন্য নির্দেশনা প্রদান করে আসেন তিনি । কিন্তু অবৈধ ভাবে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণকারী চক্র অদ্যবধী প্রশাসনের প্রদত্ত নির্দেশনার প্রতি কোনরুপ তোয়াক্কা না করে নির্মাণ সামগ্রী ও গভীর নলকূপ সরিয়ে নেয়নি। এতে করে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সরকারী স্বার্থ রক্ষায় জনস্বার্থে এব্যাপারে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহনের উপর গুরুত্ব আরোপ করছেন পর্যবেক্ষক মহল।