আশাশুনি উপজেলার চেউটিয়া গ্রামে যৌতুকের টাকা না পেয়ে এক মহিলাকে বাড়িতে নিয়ে স্ত্রী ও সন্তানদেরকে মারপিট করে তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত মরিয়ম খাতুন স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। চেউটিয়া গ্রামেন আফাজ উদ্দীন সানার স্ত্রী মরিয়ম খাতুন বাদী হয়ে স্বামী আফাজ উদ্দীন সানা, শ্বশুর রেজাউল সানা, দাদা শ্বশুর আমির আলী সানা, শ্বাশুড়ি রিজিয়া খাতুনকে বিবাদী অভিযোগ করেন, অনু: ১০ বছর পূর্বে তাদের বিবাহ হয়। গরীব পিতা মাতা স্বামীকে নগদে ৮০,০০০ ও অনু: ৫০,০০০/-টাকার সাংসারিক জিনিসপত্র প্রদান করে। পরবর্তীতে ২ বার ৮০০০০ টাকা দিয়ে দু'টি অটোভ্যান কিনে দেয়। তাদের মারুফ হোসেন (০৯) ও আফসানা খাতুন (০৩) নামে দুটি সন্তান আছে। ২/৩ বছর পূর্ব থেকে অন্যদের ইন্ধন ও পরামর্শে স্বামী আফাজ বাদীর পিতার থেকে যৌতুক বাবদ ১,৫০,০০০ টাকা আনতে চাপ সৃষ্টি করা সহ শারীরিক ও মানসিক নির্যাতন করে ২য় বিবাহ করার ভয়ভীতি দেখাতে থাকে। স্বামী অধিকাংশ সময় ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করে। কয়েক মাস যাবৎ ঠিকমত ভরনপোষন দেয় না, খোঁজখবর নেয় না। যোগাযোগ করলে ২য় বিয়ে করার হুমকী দিয়ে দাবীকৃত টাকা আনলে বাড়ী ফিরবে বলে জানায়। গত ৩১ মার্চ রাত্র ৮ টার দিকে বিবাদীদের পরামর্শে তার স্বামী অজ্ঞাতনামা এক মহিলাকে সাথে নিয়ে স্ত্রী বলিয়া পরিচয় দিয়ে বাড়ীতে আসে। কালকের মধ্যে যৌতুক বাবদ ১,৫০,০০০ টাকা আনলে মহিলাকে তাড়িয়ে দেবে বলে জানায়। যৌতুকের টাকা আনতে পারবে না জানালে মারপিট করে দুই সন্তানসহ তাকে বাড়ী থেকে তাড়াইয়া দেয়।