জামালপুরের পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) :
| আপডেট: ৪ এপ্রিল, ২০২৬, ০৭:২০ পিএম | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০৭:২০ পিএম
জামালপুরের পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

জামালপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, আয়োজনে “পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স”অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, জামালপুরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে “পুলিশ- ম্যাজিস্ট্রেসি কনফারেন্স- ২০২৬”। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল হক এর সভাপতিত্বে এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তারের উপস্থাপনায় পুলিশ মেজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়। তদন্ত থেকে বিচার পর্যন্ত সকলের স্বমন্বিত প্রচেষ্টায় ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব। সিআর আরও রোল ৪৮১ মোতালেব পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র ও জুনিয়রশিয়াল ম্যাজিস্ট্রেট, লিগ্যাল এইড অফিসার, জেলা জজ আদালতের প্রতিনিধি,  পুলিশ সুপার, সিভিল সার্জন, ৩৫ ব্যাটালিয়ান বিজিবি এর প্রতিনিধি, সহকারী পরিচালক ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জামালপুর,নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, অফিসার্স ইনচার্জ, উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা, জেলা আইনজীবী সভাপতি ও সাধারণ সম্পাদক,  বিজ্ঞ  পিপি ও এ পিপি এবং বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচ্য বিষয় সমূহ নিয়ে সি জে এম মহোদয় দিক নির্দেশনা দেন। তদন্তেত্রুটি ও দীর্ঘ সূত্রিতা এড়াতে কার্যকর পদক্ষেপ রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মেডিকেল সার্টিফিকেট এ মেডিকেল অফিসার দের মোবাইল নম্বর যুক্ত করার সুপারিশ করা হয়।অনলাইনে সাক্ষ্য গ্রহনের জন্য সর্বোচ্চ সহায়তা করার নির্দেশ দেয়া হয়।ভুমি অপরাধ প্রতিরোধ আইনে মামলা গুলোর পুনাংগ তদন্ত প্রতিবেদন দাখিল এর নির্দেশ দেয়া হয়।  ৭ দিনের মধ্যে এম সি প্রদানের নির্দেশ দেয়া হয়।কনফারেন্সে জামালপুর জেলার বিচারিক আদালত ও প্রশাসনের পারস্পরিক সমন্বয়,বিচার কার্যক্রমের গতি বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবা কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন কার্যকর দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে