চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার আরসিসি রাস্তার নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই নির্মান কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.মিজানুর রহমান। রহনপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের রহমতপাড়া (বাগানপাড়া) থেকে গোরস্থান পর্যন্ত প্রায় ৩৯৩ মিটার আরসিসি এই রাস্তাটি নির্মান করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জাকির মুন্সী, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেল, শ্রমিকদলের নেতা ফেরদৌস রানা শান্তসহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌর কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আইইউজিআইপি (ওটএওচ) প্রকল্পের আওতায় রাস্তাটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬৬ লক্ষ ৯৩ হাজার ৪৭৬ টাকা।