গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি

সমাজে বিএনপি, জামাত, নিষিদ্ধ আওয়ামীলীগও করলেও একযোগে কাজ করতে হবে

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০৮:১২ পিএম
সমাজে বিএনপি, জামাত, নিষিদ্ধ আওয়ামীলীগও করলেও একযোগে কাজ করতে হবে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি বলেছেন, সমাজের বহু দলে বিভক্ত থাকতে পারে। এতে কেউ বিএনপি, কেউ জামাত, কেউবা নিষিদ্ধ আওয়ামীলীগও করতে পারে। কিন্তু সমাজ ও সার্বিক উন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, সমাজসেবায় অবদান রাখা ব্যক্তিদের স্মরণ ও সম্মাননা প্রদান নতুন প্রজন্মকে মানবিক কাজে উৎসাহিত করবে। এ ধরনের উদ্যোগ সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় সমাজ পুনঃগঠনের বর্ষপূর্তি ও পবিত্র ঈদ পুনর্মিলনী উপলক্ষে মাইজপাড়া সমাজ কল্যাণ সমিতি ও মাইজপাড়া যুব সমিতি (মাসুস ও মাযুস)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।  মাসুস ও মাযুসের প্রধান উপদেষ্টা মো. লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, মাযুসের উপদেষ্টা অধ্যাপক ডা. মোহাম্মদ হাসান মিয়া, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ এবং রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মঞ্জু। মাযুসের সাধারণ সম্পাদক কে এম গোলজার হোসেন ও পৌরসভা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদুল হাসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাযুসের সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন। এছাড়া বক্তব্য রাখেন মাযুসের সভাপতি মোহাম্মদ মোসলেম মিয়া, সিনিয়র সহ-সভাপতি কাজী মুহাম্মদ এজাজ এবং সদস্য দিদারুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এনামুল হক, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক, আবদুল মাবুদ, কাজী তৈয়ব মিয়া, তছলিম উদ্দিন, সোহেল চৌধুরী, কামরুল হাসান, আবদুল হান্নান, জীবন খোন্দকার, মারুফ আহমেদ মুন্না, সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে মাওলানা বেলাল রেজা পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন গুণী ব্যক্তির নামে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। মরহুমদের সন্তান ও নাতিরা এসব সম্মাননা গ্রহণ করেন। বক্তারা মরহুমদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে