চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০৮:১৩ পিএম
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের মমতাময়ী মা মরহুমা লায়লা বেগম তালুকদারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল উত্তর গশ্চি হাজী ছমদ আলী তালুকদার বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পণের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ সৈয়দ আবু মোস্তাক আল কাদেরী। এসময় উপস্থিত ছিলেন ইউসুফ তালুকদার, বিএনপি নেতা অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট তাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা সেলিম উদ্দিন, রাউজান উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আমিন, মাহবুব আলম, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ ছবুর, যুগ্ম আহ্বায়ক জানে আলম শুক্কুর, যুগ্ম আহ্বায়ক আনোয়ার শাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মুরাদুল আলম এবং ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আসাদ রিমন। এছাড়াও বিএনপি নেতা রফিক, ইয়াকুব আলী, ফরিদ মাহমুদ, সাইদুল ইসলাম, নাসির মাস্টার, সেলিমসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস তালুকদার, যুগ্ম আহ্বায়ক নুরুন নবী, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম, সেকান্দর রানা, করিম সওদাগর, মহিউদ্দিন চৌধুরী, বেলাল ফারুকী, প্রবাসী জসিম তালুকদার, আজম তালুকদার, হাফেজ মজিদ, হেলাল ফারুক মুন্না, জনি, রনি, মুন্না তালুকদার, ইসমাইল তালুকদার, ফারুক তালুকদার, জাকির তালুকদার, সাদ্দাম তালুকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মরহুমার সন্তান ইউসুফ তালুকদার বলেন, জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি এবং রাউজানের নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হওয়ায় অতীতে তিনি নানা বাধার সম্মুখীন হন। তিনি অভিযোগ করেন, সে সময় তাকে মায়ের দাফন ও জানাজায় অংশ নিতে দেওয়া হয়নি। দীর্ঘ ১৭ বছর পর তিনি নিজ এলাকায় ফিরে স্বাধীনভাবে মায়ের কবর জিয়ারত করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি সামপ্রতিক আন্দোলনে নিহত শহীদ ও নিখোঁজ ব্যক্তিদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।


আপনার জেলার সংবাদ পড়তে