র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ একটি অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: মাজেদ মঞ্জু (৪০)’কে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার বিকেলে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: মাজেদ মঞ্জু (৪০), পিতা- মৃত: খালেক, সাং- মাতুয়াইল, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো: মাজেদ মঞ্জু ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং- ৪৮(১২)১৯, ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ অনুযায়ী ০১ বছরের সাজা পরোয়ানাভুক্ত ও ৫,০০০/- টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।