বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুর সদরের বাঘড়া বাজারের সাপদি গ্রামে ২৪ প্রহর হরিনামযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল শনিবার শ্রী শ্রী রাধাগোবিন্দ মিলন মন্দিরে এ উৎসব হয়। এতে কয়েক হাজার সনাতনী ভক্তবৃন্দের মাঝে নামসূধা পরিবেশন করে বিভিন্ন স্থান হতে আগত ৬টি কীর্ত্তনীয়া দল। গেলো ৩১ মার্চ শুরু হওয়া এই উৎসব ৪ এপ্রিল শনিবার রাজভোগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট মন্দির উন্নয়ন ও সংস্কার কমিটির সভাপতি শ্রীবাস চন্দ্র শীল। তিনি জানান, সুন্দরভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উৎসব সমাপ্ত করতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এভাবেই সকলকে পাশে চাই সবসময়। এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধাগোবিন্দ মিলন মন্দিরের সাধারণ সম্পাদক চন্দনেশ্বর দত্ত,সহসভাপতি জীবন কৃষ্ণ চক্রবর্তী,সহসাধারণ সম্পাদক রাধেশ্যাম পাল, সাংগঠনিক সম্পাদক সুবল চন্দ্র পাল, কোষাধ্যক্ষ কানাই চন্দ্র শীলসহ অন্যরা।