ঝিনাইদহে তামাকাজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ৫ এপ্রিল, ২০২৬, ০৫:০৮ পিএম | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ০৫:০৮ পিএম
ঝিনাইদহে তামাকাজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি

ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবীতে ঝিনাইদ র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে তামাকবিরোধী নারী জোট'র পক্ষ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মানবন্ধন। এতে জোটের নের্তৃবৃন্দ ছাড়াও মানবাধিকার কর্মী, উন্নয়ন কর্মীসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। সেসময় উই’র পরিচালক শরিফা খাতুন, জেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তহুরা খাতুন, উন্নয়ন কর্মী হায়দার আলী, ব্রাক প্রতিনিধি শিপ্রা বিশ্বাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা, জনস্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব দিন দিন বাড়ছে উল্লেখ করে বিদ্যমান অধ্যাদেশকে দ্রুত আইনে রূপান্তর করে কার্যকর বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তামাক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।


আপনার জেলার সংবাদ পড়তে