গোমস্তাপুরে হাম রোগের প্রাদুর্ভাবে জনসচেতনতামূলক অবহিতকরণ সভা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ৫ এপ্রিল, ২০২৬, ০৫:১১ পিএম | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ০৫:১১ পিএম
গোমস্তাপুরে হাম রোগের প্রাদুর্ভাবে জনসচেতনতামূলক অবহিতকরণ সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হাম রোগের প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে জনসচেতনতামূলক অবহিতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ,কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান (সোহরাব), চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। বক্তারা বলেন সারাদেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি  পাওয়ায় উপজেলায় প্রতিটি ঘরে রোগ প্রতিরোধে সচেতনা বার্তা পৌছে দিতে হবে। সচেতনা হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে শিশুদের টিকা দিতে হবে। আক্রান্তদের দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহবান জানানো হয়। ৯ মাস থেকে ১৫ মাস পর্যন্ত হামের ২ ডোজ টিকা নিলে শিশু ঝুকিমুক্ত, নিরাপদ ও সুস্থ থাকা সম্ভব বলে তারা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে