গুরুতর জখম ও হত্যাচেষ্টা মামলার আসামি শাওন হাওলাদার গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ০৫:১৩ পিএম
গুরুতর জখম ও হত্যাচেষ্টা মামলার আসামি শাওন হাওলাদার গ্রেফতার

রোববার ০৫ এপ্রিল র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লালবাগ থানাধীন ক্যাফে জান্নাত রেস্তোরাঁ এলাকা হতে শাওন হাওলাদার (২৬) নামের একজন আসামিকে গ্রেফতার করে। গত ২৭ মার্চ  শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন ধানকাটি এলাকায় একটি সহিংস ঘটনার সূত্রপাত হয়। আসামি শাওন হাওলাদার (২৬)’সহ অন্যান্য আসামিরা ভিকটিম মালেক খান ও অন্যান্যদের হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় ভিকটিমের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় মামলা নম্বর- ১২, তারিখ- ২৭/০৩/২০২৬ খ্রি., পেনাল কোডের ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৮/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অদ্য ০৫/০৪/২০২৬ তারিখ রাত আনুমানিক ০০:৫০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন ক্যাফে জান্নাত রেস্তোরাঁ এলাকা হতে উক্ত মামলার এজাহার নামীয় প্রধান আসামি শাওন হাওলাদার (২৬), পিতা- ফারুক হাওলাদার, সাং- ধানকাটি, থানা- ডামুড্যা, জেলা- শরীয়তপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে