কেরাণীগঞ্জে শ্রমিক নিহত ও আহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ০৫:৩৬ পিএম
কেরাণীগঞ্জে শ্রমিক নিহত ও আহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স

শনিবার ৪ এপ্রিল দুপুর পৌনে একটায় ঢাকার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কদমতলীর ডিপজল গলির  আকরাম গ্যাসলাইটার কারখানার আগুনের ঘটনায় ৬ জন নিহত এবং বহু শ্রমিক আহত ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স। একই সাথে আহত শ্রমিকদের উন্নত চিকিৎসা, নিখোঁজ শ্রমিকদের অবিলম্বে খুঁজে বের করা, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং এ দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় অ্যালায়েন্স। শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স-এর পক্ষে জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক মেসবাহউদ্দীন আহমেদ ও সদস্য সচিব সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ এক বিবৃতিতে বলেন বাংলাদেশে অব্যাহত শিল্পদুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার না হওয়ার কারণেই মূলত এইসব শিল্পদুর্ঘটনা ঘটছে। বৈধ কাগজপত্র না থাকলেও ঝুঁকিপুর্ণ এই গ্যাসলাইটার কারখানাটি  শ্রমিকদেরকে ঝুঁকির মধ্যে রেখেই কার্যক্রম পরিচালনা করে আসছিল। অ্যালায়েন্স মনে করে দায়িত্ব অবহেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও এ বিষয়ে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। একই সাথে অ্যালায়েন্স অবিলম্বে এই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের উন্নত চিকিৎসা এবং হতাহত শ্রমিকের আজীবন আয়ের সমান ক্ষতিপুরণ নিশ্চিত করার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে