দেবহাটায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ০৬:২৫ পিএম
দেবহাটায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

দেবহাটায় বিদ্যুৎস্পৃষ্টে ১জন কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে। জানা গেছে, উপজেলার চাঁদপুর গ্রামের মুত নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে সুবোধ মন্ডল (৬২) তার বাড়ির পার্শ্ববর্তী জমিতে ধান চাষ করেন। সুবোধ মন্ডল ও তার এক চাচাতো ভাই মিলে উক্ত জমিতে ধান চাষ করার কারনে তারা ইদুরের থেকে শষ্য রক্ষা করতে উক্ত জমিতে কারেন্টের ফাঁদ দিয়ে রেখেছিলেন। শনিবার রাতে সুবোধ উক্ত জমিতে কাজ করার সময় পা পিছলে ইদুরের ফাঁদে পড়ে যান। সেসময় বিদ্যুৎ থাকার কারনে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোক বিরাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে