বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাসিন্দা মাসুম বেপারী নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে গুরুতর আহত করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে দত্তপাড়া গ্রামের সায়েম কাজীর নেতৃত্বে রাজনৈতিক বিরোধের জেরধরে চিহ্নিত সন্ত্রাসীরা যুবলীগ কর্মী মাসুম বেপারীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে গুরুত্বর আহত করে। আহত মাসুম বেপারী ওই গ্রামের মকবুল বেপারীর ছেলে। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা মাসুমকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।