জাতিকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে: জামায়াত আমির

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০১:১৩ পিএম
জাতিকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে: জামায়াত আমির

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ সোমবার রাজধানীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, দুই-তৃতীয়াংশ মেজরিটির অহমিকায় জাতিকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, “এই সংসদ যদি মজালুম জনগণের দুঃখ না বোঝে, তা হবে চরম লজ্জার। ৫৪ বছরে দফায় দফায় ফ্যাসিবাদ জাতিকে এগিয়ে যেতে দেয়নি। সেই ফ্যাসিবাদ আবার ফিরিয়ে আনতে চায় সরকারি দল।”

‘এই প্রজন্মের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট। এই বাংলাদেশে ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেব না তারা। যারা নিজেদের দলের মধ্যে গণতন্ত্র চর্চা করতে পারে না, যে দলের কাছে নিজেদের নেতাকর্মীরাও নিরাপদ নয়; তারা জনগণকে নিরাপত্তা দিতে পারবে না’-উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনে জনগণের রায়কে ডাকাতি করা হয়েছে। এর রাজসাক্ষীও পাওয়া গেছে। এরপর জনগণের রায় ছিনাতই করতে আসলে হাত-পা অবস করে দেওয়া হবে।  

গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়বো ইশাআল্লাহ-যোগ করেন জামায়াত আমির।

আপনার জেলার সংবাদ পড়তে