সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০৪:১৬ পিএম
সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও দিবসটি উপলক্ষে যথাযথ গুরুত্বের সাথে নানা কর্মসূচি পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আক্তার। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠকেরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ দেহ ও মন গঠনে এবং সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে নতুন নতুন খেলোয়াড় তৈরির ওপর জোর দেন তারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফিফা রেফারি তৈয়েব হাসান শামসুজ্জামান।বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ডা. আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান। সাবেক জাতীয় দলের ক্রিকেটার রবিউল ইসলাম শিবলু। এ ছাড়া রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ফুটবল কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইকবাল কবির খান বাপ্পি এবং ক্রিকেট কোচ আলতাফ হোসেনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষক, অভিভাবক ও উদীয়মান খেলোয়াড়েরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সমন্বয় করেন অ্যাডহক কমিটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মাহবুবুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে