কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) :
| আপডেট: ৬ এপ্রিল, ২০২৬, ০৪:৩৮ পিএম | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০৪:৩৮ পিএম
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

“ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বৈষম্য দূরীকরণ” এবং “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।  সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামের হলরুমে দিবসটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অন্নপূর্ণা দেবনাথ। এতে জেলা ক্রীড়া সংস্থার কারাতে, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটসহ বিভিন্ন ইভেন্টের বিভিন্ন বয়সী খেলোয়াড়গণ তাদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। এছাড়াও  বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত এ খুদা, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কৃতি ফুটবলার আবু বকর সিদ্দিক, জাতীয় ফুটবলার জালাল হোসেন লাইজু, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং সামাজিক সমপ্রীতি গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকান্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করলে ব্যক্তি ও পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে