সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ১২ মে ভোট

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ৬ এপ্রিল, ২০২৬, ০৫:৫৭ পিএম | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০৫:৫৭ পিএম
সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ১২ মে ভোট
ছবি, সংগৃহীত

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ সোমবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ১১তম কমিশন সভা শেষে জানিয়েছেন, ইসি সচিব জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৮ এপ্রিল। এছাড়া ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত শিডিউল জানানো হবে।

আখতার আহমেদ জানান, “ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে ৫০টি আসনের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ ৩৬টি আসন পেতে যাচ্ছে। সেই সঙ্গে জামায়াত-এনসিপি জোট পাচ্ছে ১৩টি আসন। এছাড়া স্বতন্ত্র ৬ প্রার্থী জোটে থাকছে একটি আসন।”

এসময় তিনি আগামী ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরের উপনির্বাচন প্রসঙ্গে বলেন, শেরপুরে মোট ১২৯টি কেন্দ্র রয়েছে। এছাড়া বগুড়ায় কেন্দ্র রয়েছে ১৫১টি। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনোরকম দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সার্বিক পরিস্থিতি মনিটরিং করে আসছে। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না বলেও জানান তিনি।

নির্বাচনি সামগ্রী সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, আরপিও অনুযায়ী নির্বাচনি সামগ্রী সংরক্ষণের সময়সীমা ন্যূনতম এক বছর। তবে কোনো আসনের ক্ষেত্রে যদি আদালতের নির্দেশনা থাকে, তবে সে আসনের ক্ষেত্রে আদালতের নির্দেশনা অনুযায়ী সেটির নিষ্পত্তি হবে। 

সবমিলিয়ে এখন পর্যন্ত নির্বাচন পরবর্তী মামলা হয়েছে ৫০টি। এই ৫০টি আসনের নির্বাচনি মালামাল আদালতের আদেশ পর্যন্ত সংরক্ষণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে