শেরপুরে বিনামূল্যে পাট বীজ বিতরণ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০৬:১৭ পিএম
শেরপুরে বিনামূল্যে পাট বীজ বিতরণ

জেলার সদর উপজেলায় আজ উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদনের লক্ষ্যে কৃষকদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ শুরু হয়েছে।  রোববার বিকেল ৪টায় পাট অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয়ের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহবুবা হক। এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা থানম নীলু, উপজেলা পাট কর্মকর্তা খায়রুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন । উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর পৌরসভা ও ১৪ ইউনিয়ন থেকে আগত ৭০ জন কৃষক- কৃষানীদের মধ্যে উন্নত মানের পাট বীজ বিতরণ করা হয়। পাট অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, শেরপুর সদরের ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ২হাজার ৭শ কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে জেলা পাট কর্মকর্তা নাজমুল হক জানান, উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন পাটের ফলন বৃদ্ধি পাবে। অন্যদিকে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন।

আপনার জেলার সংবাদ পড়তে