চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে পরিচিতি সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর জেলার ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। সোমবার(৬ এপ্রিল) সকাল সাড়ে নয়টার সময় জেলা প্রশাসকের অফিস কক্ষে সভাপতি সুভাষচন্দ্র রায় ও সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষের নেতৃত্বে চেম্বার নেতৃবৃন্দের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় জেলা প্রশাসক ব্যবসায়িদের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত চাঁদপুর চেম্বারের সহ সভাপতি ফারুক আহমেদ মৃধা,পরিচালক মো. লিয়াকত পাটওয়ারী,পরেশ মালাকার, গোপাল চন্দ্র সাহা, মো. নাজমুল আলম পাটওয়ারী, মো.আবুল কাশেম আখন্দ, মো.আব্দুর রহিম সরকার, মোহাম্মদ শাহজাহান কবির খোকা, অ্যাড.মো.নুরুল আমিন খান আকাশ,মানিকুর রহমান মানিক,হাজী মো.শাহজালাল শেখ, মো.আসলাম তালুকদার, মো.মাসুদ আখন্দ, মো. মিজানুর রহমান ও ফরহাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল ও বিএফএ,চাঁদপুর সিনিয়র সহ-সভাপতি মহসিন পাটোয়ারী। অনুষ্ঠানের শুরুতে ব্যবসায়ী নেতৃবৃন্দ কে পরিচয় করিয়ে দেন চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ।