ভেড়ামারা সরকারি কলেজে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০৬:৫১ পিএম
ভেড়ামারা সরকারি কলেজে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজের রোভার স্কাউটস গ্রুপের উদ্যোগে আজ কলেজ চত্বরে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ করতে এবং পরিবেশকে সুস্থ ও পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রী দেশব্যাপী একটি সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। এবারের প্রতিজ্ঞা, ঘর পরিষ্কার রাখুন’ এই মূলভাবকে সামনে রেখে নিজ বাসস্থান, কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।  আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউটস গ্রুপের সভাপতি প্রফেসর মোঃ আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক হেলাল উদ্দিন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান ও রোভার স্কাউটস গ্রুপের সন্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে