বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পার্টনার প্রকল্পের আওতায় সেচযন্ত্রের পানি ব্যবহারকারী কৃষক গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিএডিসি চাটমোহর জোনের আয়োজনে সোমবার (৬ এপ্রিল) উপজেলা পল্লী ভবনের হলরুমে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। বিএডিসি চাটমোহর জোনের সহকারি প্রকৌশলী মাসুদ রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিব প্রমুখ। প্রশিক্ষণে সেচ নিিতমালামউপজেলা সেচ কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য,পরিবেশ ও সামাজিক সুরক্ষা,পার্টনার প্রকল্পের লক্স্য ও উদ্দেশ্য,সেচের সময় ও গুরুত্ব,দক্ষ সেচ ব্যবস্থাপনা,প্রবর্তন ও প্রযুক্তি,সেচের পানি ব্যবহারকারী কৃষক সংগঠণের উদ্দেশ্য,দায়িত্ব ও উপকারিতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতিটি গ্রুওপে ২৫ জন অংশগ্রহণ করছেন।