বিরল উপজেলায় ফুয়েল কার্ডের জন্য আবেদন গ্রহণ ০৭ এপ্রিল হতে শুরু করে ০৯ এপ্রিল-২০২৬ পর্যন্ত চলমান থাকবে। ইউনিয়ন ভিত্তিক নির্ধারিত কর্মকর্তার নিকট নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে আবেদন জমা করতে হবে। বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক জানান, ০৭ এপ্রিল- ২০২৬ তারিখ হতে শুরু করে ০৯ এপ্রিল- ২০২৬ তারিখ পর্যন্ত (প্রতিদিন সকাল ৯.৩০ টা থেকে শুরু করে বিকাল ৩.৩০ টা পর্যন্ত) বিরল উপজেলায় ফুয়েল কার্ডের জন্য আবেদন গ্রহণ করা হবে। এজন্য ১,২,৩,৪,৫ নম্বর ইউনিয়ন এর আবেদন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এবং ৬,৭,৮,৯ ও ১০ নম্বর ইউনিয়নের আবেদন উপজেলা ভূমি অফিসে এছাড়াও ১১, ১২ নং ইউনিয়ন এবং পৌরসভার আবেদন বিরল পৌরসভা কার্যালয়ে উল্লিখিত সময়ে জমা দেওয়া যাবে। ফুয়েল কার্ডের চাহিত তথ্যাদির মধ্যে নাম, ঠিকানা, এন আই ডি নম্বর, মোবাইল নম্বর, গাড়ির লাইসেন্স ও রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। ফুয়েল কার্ডের কপি/ আবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসারের ওয়েবপোর্টাল (িি.িনরৎড়ষ.ফরহধলঢ়ঁৎ.মড়া.নফ) ও উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজে পাওয়া যাবে। আবেদনের সময় ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, অন্য উপজেলার বাসিন্দা কিন্তু এই উপজেলায় কর্মরত কর্মজীবীদের আবেদনের সাথে পেশাগত প্রত্যয়ন বা চাকুরী সংক্রান্ত উপযুক্ত প্রমাণক দাখিল করতে হবে। যে সব কৃষক ভাইদের জেনারেটর এবং কীটনাশক স্প্রে-মেশিনের জন্য পেট্রোল/অকটেনের চাহিদা আছে কেবলমাত্র তারাই সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তার প্রত্যয়ন এবং এনআইডিসহ আবেদন জমা দিবেন। হাসপাতালের জেনারেটরের ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়ন জমা দিতে হবে।
আগামী ১২ এপ্রিল-২০২৬ তারিখ হতে শুরু করে ১৩ এপ্রিল-২০২৬ তারিখ পর্যন্ত আবেদনকারী তার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অফিস/ পৌরসভা অফিস হতে ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারবেন। তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করে আরো জানান, ফুয়েল কার্ড করার জন্য কারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না। এটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। আগামী ১৪ এপ্রিল- ২০২৬ তারিখ হতে ফুয়েল কার্ড ব্যতীত কোন ব্যক্তি পেট্রোল/অকটেন পাবেনা।