বিরলে উন্নয়নমূলক কাজের জন্য প্রশাসক বরাবরে জনগনের লিখিত আবেদন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) :
| আপডেট: ৬ এপ্রিল, ২০২৬, ০৭:২৭ পিএম | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০৭:২৭ পিএম
বিরলে উন্নয়নমূলক কাজের জন্য প্রশাসক বরাবরে জনগনের লিখিত আবেদন

বিরল পৌরএলাকায়  বিভিন্ন স্থানে অকেজো সড়কবাতি/ স্ট্রিট লাইট মেরামত, অকেজো সিসিটিভি ক্যামেরা সচল করণ ও গুরুত্বপূর্ণ স্থানে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং মশার উপদ্রব হ্রাসে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিরল পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে পৌর কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত আবেদন জমা দিলেন পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমান। এছাড়াও বিষয়গুলো অবগতির জন্য দিনাজপুর-২ (বিরল-বোঁচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বরাবর অনুলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে  পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আসাদুল হক হিরা, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে