‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীবের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বিশ্ব স্বাস্থ্য দিবসের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন আরএমও ডা. মাহফুজুর রহমান সবুজ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, এপিক বাংলাদেশ উপজেলা প্রজেক্ট কর্মকর্তা সানজিনা আহমেদ, ব্র্যাক প্রোগ্রাম অফিসার রাম কুমার বিশ্বাস প্রমুখ। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।