চরভদ্রাসনে জাটকা সংরক্ষন সপ্তাহ উদ্বোধন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ০৭:২০ পিএম
চরভদ্রাসনে জাটকা সংরক্ষন সপ্তাহ উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাটকা সংরক্ষন সপ্তাহ-২০২৬ খ্রি. এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রঙিন বেলুন উড়িয়ে জাটকা সংরক্ষন সপ্তাহর শুভ উদ্বোধন ঘোষনা করেন। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) যায়েদ হোসাইন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেরা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমীর হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান ও চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়া হোসেন। এ সভায় শুভেচ্ছ বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসন বিপ্লব। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান। 

“জাটকা ধরা থামাই যদি, ইলিশ ভরবে সাগর নদী” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, উপজেলা বিএনপি সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা ও উপজেলা যুবদল সভাপতি মোঃ মোজাফরফর হোসেন জাফর প্রমূখ। সভার বক্তারা জেলেদের জাটকা ধরা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। আজকের জাটকা আগামরি ইলিশ। তাই জাটকা সংরক্ষনের জন্য সবার সচেতনতা বৃদ্ধি সহ পদ্মা নদীতে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে দেশে ইলিশ সম্পদের সমৃদ্ধি আনার অনুরোধ করেন বক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে