আশাশুনি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষকবৃন্দের পক্ষ থেকে পুস্প স্তবক উপহার দিয়ে ইউএনওকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর বাবলুর রহমান, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, বদিউজ্জামান খান, আবু ছাদেক, আলমগীর হোসেন, শিক্ষক মোস্তাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।