জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নে২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (কাবিখা) কর্মসূচির আওতায় সড়ক উন্নয়ন প্রকল্পে বরাদ্দ উত্তোলন করা হলেও এখনো পর্যন্ত কাজ শুরু না হওয়ার এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসির অভিযোগ, পূর্ব কান্দারচর মাদ্রাসা থেকে মতি মাস্টারের বাড়ি পর্যন্ত সড়কটি এইচবিবি (ঐইই) পদ্ধতিতে নির্মাণের জন্য ৪.২৩০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন খোদেজা বেগম। তবে এলাকাবাসীর দাবি, বরাদ্দ উত্তোলন করা হলেও বাস্তবে সড়কের কোনো প্রকার কাজ শুরু করা হয়নি,অথচ প্রকল্পের সিংহ ভাগ বরাদ্ধ উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবী বরাদ্দকৃত গম বা তার সমমূল্যের সরকারী অর্থ কাজ না করে কি ভাবে উত্তোলিত হলো, কোথায় গেল এবং কারা এর সাথে জড়িত? এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জরুবী ভিত্তিতে তা’ খোঁজে বেড় করে উন্নয়ন কাজ সমাপ্ত করার দাবী জানিয়েছেন এলাকাবাসি। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট প্রকল্প তদারকি কর্মকর্তা যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কীভাবে কার যোগসাজসে বরাদ্দের অর্থ উত্তোলন করা সম্ভব হলো, এ নিয়ে এলাকাবাসির মধ্যে চলেছে নানা গুনঞ্জন। এলাকাবাসির দাবী,দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহন করে রাস্তার উন্নয়ন মুলক কাজ বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন। এবিষয়ে,প্রকল্প সভাপতি খাদিজা বেগমের -^ামী জয়নাল দাবি করেন,প্রকল্পের সভাপতি কাগজে-কলমে আমার স্ত্রীকে দেখানো হলেও বাস্তবে প্রকল্পের কাজ বাস্তবায়ন করছেন আকুল মেম্বার তিনি দাবি করছেন। এ ব্যাপারে চরগোয়ালিনী ইউপির চেয়ারম্যান শহীদুল্লাহ জানান, পিআইও অফিসের সঙ্গে ইউপি সচিবের আলোচনা সাপেক্ষে দুটি পৃথক প্রকল্পকে একত্রিত করে একটি সমন্বিত প্রকল্প দেওয়া হয়েছে। এ প্রকল্পের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুর এ শেফা বলেন, চর গোয়ালিনী ইউনিয়ন পরিষদের সচিবের সঙ্গে আলোচনা সাপেক্ষে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছেন বলে জানান।