কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বসন্ত উৎসব

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ৯ এপ্রিল, ২০২৬, ০৭:১৪ পিএম | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০৭:১৩ পিএম
কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বসন্ত উৎসব

কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বসন্ত উৎসব ১৪৩২ উদযাপিত হয়েছে। ককালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত উৎসবের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান ভিপি সোহেল, জেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার মাকছুদা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন বনিকের সার্বিক ব্যবস্থাপনায় আমন্ত্রিত মেহমানগণ বক্তব্য রাখেন !  পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্বশীলগণ, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে